News71.com
 Bangladesh
 11 Mar 20, 10:45 AM
 114           
 0
 11 Mar 20, 10:45 AM

ডিজিটাল নিরাপত্তা আইনে মানবজমিনের সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে সাংসদ শেখরের মামলা॥

ডিজিটাল নিরাপত্তা আইনে মানবজমিনের সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে সাংসদ শেখরের মামলা॥

নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে জড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংসদ সদস্য নিজেই মামলাটি দায়ের করেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলা নং- ২০। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম মুন্সি জানান, পাপিয়াকে জড়িয়ে সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে তিনি নিজেই মামলাটি দায়ের করেছেন। এতে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনসহ ৩২ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় বিপুল পরিমাণ জাল টাকা ও ডলারসহ শামীনা নূর পাপিয়া (২৮), তার স্বামী মফিজুর রহমান (৩৮), মফিজুরের পিএস সাব্বির খন্দকার (২৯) ও পাপিয়ার পিএস শেখ তায়্যিবাকে (২২) গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। অবৈধ অর্থপাচার, জাল টাকার কারবার, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন