
নিউজ ডেস্কঃ বিদেশে অর্থপাচার করা ৭ জনকে দেশে ফেরত আনতে ইন্টারপোলে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তারা হলেন, আলোচিত ব্যাংকার পি কে হালদার, বেসিক ব্যাংকের সাবেক এমডি ফখরুল ইসলাম, বিসমিল্লাহ গ্রুপের এমডি খাজা সোলেমান চৌধুরী, তার স্ত্রী নওরিন হাসিব, ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারী আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানম। এরা ছাড়াও অর্থপাচার করা আরো ৫০-৬০ জনের তালিকা করা হয়েছে। এদিকে, উচ্চ আদালতে পি কে হালদারকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন জমা দিয়েছে দুদক। সংস্থাটির আইনজীবী জানান, পি কে হালদারের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি জব্দই রয়েছে।