
নিউজ ডেস্ক: ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন ভেঙ্গে নতুন ভবন বানাতে সুদ মুক্ত ঋণ সুবিধা দেবে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এ কথা জানান। জাপান সরকারের সহযোগিতায় সেই ঋন হবে ৫০ বছর মেয়াদী। প্রতিমন্ত্রী বলেন, পুরান ঢাকা, সিলেট, রাজশাহীর পুরাতন ঐতিহ্যবাহী কিছু ভূমিকম্পে ঝুকিপূর্ণ ভবনের জন্য এ ঋণ দেয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস সহ দুর্যোগ ব্যবস্থা কাজে ব্যবহারের জন্য প্রায় ১৭ কোটি টাকার সরঞ্জাম খুব শিগগিরই কেনা হবে। এ ছাড়া জাইকার সহযোগিতায় ত্রুটিপূর্ন ভবন গুলো ভূমিকম্প সহনীয় করা হবে। একই সাথে উচ্চমাত্রার ভূমিকম্প সহনীয় নতুন ভবনের নকশা প্রনয়নে প্রকৌশলীদের প্রশিক্ষণ দেযা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।