News71.com
 Bangladesh
 10 Mar 20, 10:22 PM
 76           
 0
 10 Mar 20, 10:22 PM

পাঁচ টাকার মাস্ক ৩০ টাকায় বিক্রি ।। ব্যবসায়ী‌কে জরিমানা

পাঁচ টাকার মাস্ক ৩০ টাকায় বিক্রি ।। ব্যবসায়ী‌কে জরিমানা

নিউজ ডেস্কঃ ব‌রিশা‌লে পাঁচ টাকার মাস্ক ৩০ টাকায় বি‌ক্রি করায় এক ব্যবসায়ী‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা দেন। এদিকে গতকাল মাস্ক ও স্যানিটাইজার বিক্রির ক্ষেত্রে যাতে কেউ অতিরিক্ত লাভ করতে না পারে সেদিকে সরকারের বিশেষ নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দেশে করোনা শনাক্তের পর নিমেষে বাজার থেকে মাস্ক উধাও হয়ে যায়। তীব্র সঙ্কটের কারণে হতাশার কথা জানিয়েছেন ক্রেতারা। এদিকে দাম বেশি হওয়ার কারণে মাস্ক ঢাকা থেকে আনা হচ্ছে না বলে জানান বিক্রেতারা। ক্রেতারা জানিয়েছেন, নগরীর একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে মাস্ক খুঁজে বেড়াচ্ছেন তারা। কিন্তু কোনো দোকানেই মাস্ক না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, গত ডিসেম্বরে চীনে করোনা ভাইরাস আক্রান্তের খবর জানাজানির পর বরিশালেও মাস্কের চাহিদা বাড়তে থাকে। দুই টাকা দামের মাস্ক ৫ টাকায়ও বিক্রি হয়েছে। এরপর ঢাকার বাজারে মাস্কের সঙ্কট তৈরি হওয়ায় এবং দাম বেড়ে যাওয়ায় বরিশালের মাস্কের ব্যবসায়ীরা তা আনা বন্ধ করে দেন। গত দুই দিনে মাস্কের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি দেখা গিয়েছে। কোথাও হকার এবং ক্ষুদ্র দোকানিদের কাছে হাতে তৈরি মাস্ক পাওয়া গেলেও ১০ টাকার মাস্ক দ্বিগুণ অথবা তিনগুণ দামে বিক্রি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন