
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে বাংলাদেশে তিন জন আক্রান্ত হয়েছেন। তবে এই প্রথম কোনো বাংলাদেশি মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে। রোববার (০৮ মার্চ) ব্রিটেনে যে তৃতীয় ব্যক্তি করোনা ভাইরাসে মারা গেছেন, তিনি একজন ব্রিটিশ বংশোদ্ভুত বাংলাদেশি। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। খবর বিবিসির । জানা গেছে, ১৯৮৯ সালে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ইতালি যান। তখন তিনি বয়সে তরুণ। পাঁচ-ছয় বছর আগে তিনি পরিবারসহ পাকাপাকিভাবে ব্রিটেনে চলে যান। তিনি ব্রিটেনে থাকলেও ইতালিতে বেড়াতে যেতে পছন্দ করতেন। এবারও ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি সেখানে যান।