News71.com
 Bangladesh
 10 Mar 20, 01:42 PM
 97           
 0
 10 Mar 20, 01:42 PM

করোনা আক্রান্তের ভয়ে পেছাল খালেদার মুক্তি আন্দোলন॥

করোনা আক্রান্তের ভয়ে পেছাল খালেদার মুক্তি আন্দোলন॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির জন্য পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিএনপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার (৭ মার্চ) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা শেষে বুধবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি। ওই সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন