News71.com
 Bangladesh
 10 Mar 20, 11:12 AM
 80           
 0
 10 Mar 20, 11:12 AM

করোনা ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৫০০, জেলা পর্যায়ে ১০০ বেড প্রস্তুত॥ স্বাস্থ্যমন্ত্রী  

করোনা ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৫০০, জেলা পর্যায়ে ১০০ বেড প্রস্তুত॥ স্বাস্থ্যমন্ত্রী   

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে ঢাকায় ৫০০ ও জেলা পর্যায়ে ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া উপজেলা পর্যায়ে ৫০ ও ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তা বৃদ্ধি করা হবে। আজ সোমবার সচিবালয়ে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ভাইরাসটি নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি পরামর্শ দেন। জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস তেমন মারাত্মক রোগ নয়, তবে এটি ছোঁয়াচে। একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করতে পারে। এ জন্য নিয়মিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যেন একজন থেকে অন্যজনের শরীরে তা না ছড়ায়। তিনি বলেন, করোনার সংক্রমণ হলে আক্রান্তের শরীরে জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এমনটা হলে সঙ্গে সঙ্গেই তা কর্তৃপক্ষকে জানাতে হবে। নাক-মুখে হাত দেয়া বন্ধ করতে হবে। করোনা প্রতিরোধে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, গত জানুয়ারি মাস থেকেই এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতি নিয়ে এখন পর্যন্ত সরকার সন্তুষ্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন