News71.com
 Bangladesh
 09 Mar 20, 12:40 PM
 84           
 0
 09 Mar 20, 12:40 PM

পুঁজিবাজারের সমস্যা সমাধান সরকারের কাজ না ॥ অর্থমন্ত্রী

পুঁজিবাজারের সমস্যা সমাধান সরকারের কাজ না ॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারের সমস্যা সমাধান করা সরকারের কাজ নয়। নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্টদেরকেই সমস্যা খুঁজে বের করে সমাধানের উদ্যোগ নিতে হবে। সরকার সব ধরনের সহযোগিতা করবে। রোববার (০৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে?’ শিরোনামে সেমিনারে এ কথা বলেন মন্ত্রী। সেমিনারে, ব্যাংকিং খাতের সংস্কার, পণ্যের বহুমুখীতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চত করা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। সেমিনারের শিরোনাম ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে?’। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অর্থমন্ত্রীর উপস্থিতিতে তুলে ধরলেন বাংলাদেশের অর্থনীতির গতিবিধি, সমস্যা ও সম্ভাবনার বিশ্লেষণ।

এসব বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আর্থিক খাতের সুশাসন ও সম্পদের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে প্রবৃদ্ধি সুফল ছড়িয়ে দেয়া। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন অবকাঠামো বাড়ছে, প্রতি বছর বাড়ছে বাজেটের আকার। তবে বাড়ছে না কর জিডিপি অনুপাত। ব্যাংকের সুদের হার কমানোর সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় এখনই ব্যবস্থা নিতে না পারলে বড় ধরনের ধাক্কা খাওয়ার আশঙ্কা করছেন তারা। ব্যাংক প্রতিনিধিরা বলছেন, ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন ব্যাংক কমিশন গঠন এবং ব্যাংক কোম্পানি আইন সংশোধন। সংস্কার করা প্রয়োজন বাংলাদেশ ব্যাংকেরও। সেমিনারে সবশেষ বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় এসেছে। বাজেটের সবটুকু বাস্তবায়ন সম্ভব হয় না। তাই বিধি বিধান করতে হবে বাস্তবায়ন যোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন