News71.com
 Bangladesh
 08 Mar 20, 11:46 PM
 78           
 0
 08 Mar 20, 11:46 PM

বশেমুরবিপ্রবি’তে সংঘর্ষ॥ শিক্ষকসহ আহত ১৫

বশেমুরবিপ্রবি’তে সংঘর্ষ॥ শিক্ষকসহ আহত ১৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায়ার ঘটনায় শিক্ষকসহ আহত হয়েছেন ১৫ জন। রোববার (০৮ মার্চ) দুপুর আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআর ও এসিসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্লাশ রুম দখল করা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় একাডেমিক ভবনের কয়েকটি কক্ষ। এ সময় ইটের আঘাতে আইআর বিভাগের শিক্ষক মাহাবুবা আক্তারসহ কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন