
নিউজ ডেস্কঃ অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামিমের জামিন বাতিল করল হাইকোর্ট। আজ রোববার (৮ মার্চ) সকালে জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার জামিন সংক্রান্ত সকল নথি তলব করেছেন প্রধান বিচারপতি। আদালত সূত্রে জানা গেছে, জামিনের আদেশটি পুনর্বিবেচনার জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়। অন্যদিকে, মাদক মামলায় জামিন বাতিল চেয়ে আবেদন করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি রাষ্ট্রপক্ষ। এর আগে শনিবার (৭ মার্চ) জানা যায়, কঠোর গোপনীয়তায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে অস্ত্র ও মাদক মামলায় ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। তবে জামিনের বিষয়ে জানা নেই বলে দাবি করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান।