News71.com
 Bangladesh
 08 Mar 20, 02:07 PM
 109           
 0
 08 Mar 20, 02:07 PM

হজে যেতে না পারলে বেসরকারিভাবে নিবন্ধিতরাও টাকা ফেরত পাবেন॥

হজে যেতে না পারলে বেসরকারিভাবে নিবন্ধিতরাও টাকা ফেরত পাবেন॥

নিউজ ডেস্কঃ বেসরকারিভাবে হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের পর করোনা ভাইরাসের কারণে হজে যাওয়া অনিশ্চিত হলে পুরো টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহদাত হোসেন তসলিম। রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। এর আগে একই সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ জানান, চলতি বছর করোনাা ভাইরাসের কারণে কেউ হজে যেতে না পারলে তার সব টাকা ফেরত দেয়া হবে। এসময় বেসরকারিভাবে যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করবেন একই কারণে তারাও যেতে না পারলে তাদের টাকার কি হবে জানতে চাইলে হাব সভাপতি বলেন, মন্ত্রী যে দায়িত্ব নিয়েছেন সেটা আমাদের পক্ষ থেকেও নিয়েছেন। কেউ যদি করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারেন তাহলে তার সব টাকা ফেরত দেয়া হবে। এদিকে বাংলাদেশ থেকে চলতি বছরে হজের জন্য আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ্জ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের কারণে এবারে হজ পালন নিয়ে সংশয় দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। করোনা ভাইরাসের কারণে সৌদি সরকার ওমরার ভিসা বন্ধ রাখলেও হজের আগেই এ সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন