News71.com
 Bangladesh
 08 Mar 20, 01:08 PM
 162           
 0
 08 Mar 20, 01:08 PM

হটলাইনে ফোন করলেই বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করবে আইসিডিডিআর॥

হটলাইনে ফোন করলেই বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করবে আইসিডিডিআর॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সন্দেহ হলে, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘আইইডিসিআর না এসে বাড়িতে বসেই হটলাইনে ফোন করলেই সব শুনে নমুনা সংগ্রহের জন্য বাড়িতে পৌঁছে যাবে আইইডিসিআর টিম।’গতকাল শনিবার দুপুরে আইইডিসিআর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যারা আক্রান্ত দেশ থেকে ভ্রমণ করে এসেছেন এবং যাদের মধ্যে করোনার লক্ষণ— জ্বর, কাশি. গলাব্যথা বা শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে, তারা আমাদের হটলাইনে যোগাযোগ করবেন। অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন।

হটলাইন নম্বরগুলো হলো : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।’গত শুক্রবারও একজন সরাসরি আইইডিসিআরে গেছেন উল্লেখ করে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সরাসরি আইইডিসিআরে আসার দরকার নেই।’তিনি আরও বলেন, ‘আপনারা যদি কোনো গণপরিবহনে আসেন, তাহলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। এই কথাটা এজন্য বলছি, সন্দেহজনক তালিকায় যারা থাকেন, তাদের মধ্যে লক্ষণ ও উপসর্গগুলো রয়েছে, প্রথমে ধরে নিতে হয়, তাদের মধ্যে করোনাভাইরাস থাকতে পারে।’মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সেজন্য আমরা তাদের অনুরোধ করছি, আপনারা গণপরিবহন ব্যবহার না করে, আপনারা যদি মৃদু অসুস্থ থাকেন, তাহলে বাড়িতেই থাকুন। আমাদের সঙ্গে হটলাইনে যোগাযোগ করুন। আমাদের টিম আপনাদের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে এসে পরীক্ষা করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন