News71.com
 Bangladesh
 07 Mar 20, 07:56 PM
 110           
 0
 07 Mar 20, 07:56 PM

জেএমবি’র টাইম বোমা তৈরির ৪ কারিগর আটক॥

জেএমবি’র টাইম বোমা তৈরির ৪ কারিগর আটক॥

নিউজ ডেস্কঃ নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জে টাইম বোমা তৈরির প্রশিক্ষণপ্রাপ্ত জেএমবি’র চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক জঙ্গিবাদি বই ও লিফলেট। শুক্রবার (৬ মার্চ) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। র‌্যাব জানায়, বড় ধরণের নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে আটক চারজনসহ জেএমবির আরও কয়েকজন সদস্য মিলে শুক্রবার রাতে সাইনবোর্ড এলাকায় গোপন বৈঠকে মিলিত হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১১ সিনিয়ির সহকারী পরিচালক আলেপ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। আটককৃতরা হলেন- জেএমবি’র এহসার সদস্য চট্টগ্রাম হাটহাজারি এলাকার মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ ওরফে ট্রুথ সরকার, মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর, চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত এবং কুমিল্লার বরুড়া এলাকার হাফেজ মো. রাকিবুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন