News71.com
 Bangladesh
 07 Mar 20, 07:22 PM
 99           
 0
 07 Mar 20, 07:22 PM

করোনার কু-প্রভাব॥ বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল স্থগিত

করোনার কু-প্রভাব॥ বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল স্থগিত

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস ভয়ংকর থাবা বসিয়েছে সারা বিশ্বে। বিশ্বের দুই তৃতীয়াংশ দেশই এখন করোনায় আক্রান্ত। প্রতিটি দেশই তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে করোনা বিস্তার রোধে। এদিকে করোনা ঠেকাতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে টুইটারে এক পোস্টে জানানো হয়েছে।বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কা। এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত থাকবে।এছাড়া গত দুই সপ্তাহ বাংলাদেশসহ এ সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ কারণে ৭ ও ১০ মার্চের কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।তবে এ সময়ের মধ্যে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তাদের কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।শুক্রবার পর্যন্ত কুয়েতে ৫৮ জন করোনায় আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন