News71.com
 Bangladesh
 07 Mar 20, 12:14 PM
 108           
 0
 07 Mar 20, 12:14 PM

প্রথমবারের মতো মিয়ানমার সীমান্তে বসছে বিশেষ ক্যামেরা॥ বাড়ল নিরাপত্তা

প্রথমবারের মতো মিয়ানমার সীমান্তে বসছে বিশেষ ক্যামেরা॥ বাড়ল নিরাপত্তা

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক ও মানবপাচারসহ নানাভাবে আলোচিত কক্সবাজারের টেকনাফের নাফ নদীর অরক্ষিত ১০ কিলোমিটার সীমান্ত এখন ‘স্মার্ট ডিজিটাল সার্ভিল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’ নামের বিশেষ ক্যামেরা ডিভাইস স্থাপনের মাধ্যমে নজরদারীর আওতায় এনেছে বিজিবি। বিজিবির দাবি, দেশের সীমান্ত সুরক্ষায় প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে নজরদারীর জন্য এ আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বিজিবি। টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপ থেকে সাবরাং পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় আধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে। যা পর্যায়ক্রমে দেশের সব সীমান্ত এলাকায় স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিজিবিসহ সংশ্লিষ্টরা। শুক্রবার (৬ মার্চ) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মো. শাহেদ আলী ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসানের নেতৃত্ব উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল টেকনাফের সাবরাং এলাকার সীমান্তে স্থাপিত ‘স্মার্ট ডিজিটাল সার্ভিল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’ এর কার্যক্রম পরিদর্শনে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন