News71.com
 Bangladesh
 06 Mar 20, 08:04 PM
 116           
 0
 06 Mar 20, 08:04 PM

রাত পোহালেই শুরু তারুণ্যের ‘জয় বাংলা কনসার্ট’॥

রাত পোহালেই শুরু তারুণ্যের ‘জয় বাংলা কনসার্ট’॥

নিউজ ডেস্কঃ আবারো ফিরে এলো জয় বাংলা কনসার্ট। শনিবার (০৭ মার্চ) আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের কনসার্ট। দুপুর ১টা থেকে শুরু হওয়া কনসার্টে দর্শকদের জন্য গেট খুলবে সকাল ১০:৩০ মিনিটে। কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে চলা আয়োজন এবার ভিন্নমাত্রা যোগ করছে জয় বাংলা কনসার্টে। সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে ষষ্ঠবারের মতো হওয়া এই আয়োজন শুরু হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বরাবরের মতোই এরপর থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি। এরপর কনসার্ট মাতাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫ ব্যান্ডদল। এরপর মঞ্চ মাতাবেন এফ মাইনর, মিনার, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিং, লালন, আরবোভাইরাস। ষষ্ঠবারের মত এবারের আয়োজনে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে। ৭ মার্চের এবারের আয়োজনে থাকছে আরো বেশ কিছু ভিন্নমাত্রা ও চমক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন