News71.com
 Bangladesh
 06 Mar 20, 07:38 PM
 96           
 0
 06 Mar 20, 07:38 PM

ঢাকা আরিচা মহাসড়কে বেপরোয়া ট্রাক কেড়ে নিল পুলিশ কনস্টেবলের প্রাণ॥

ঢাকা আরিচা মহাসড়কে বেপরোয়া ট্রাক কেড়ে নিল পুলিশ কনস্টেবলের প্রাণ॥

নিউজ ডেস্কঃ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী শিল্প পুলিশের এক কনস্টেবল। শুক্রবার (০৬ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
নিহত আকাশ আহম্মেদ (২২) ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন। তবে বর্তমানে তিনি পরিবার নিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় থাকতেন। সাভার হাইওয়ে পুলিশ জানায়, আকাশ আহম্মেদ কয়েকদিন আগে কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ কার্যালয় থেকে আশুলিয়ার শ্রীপুরে নিজ বাড়িতে আসেন। সকালে মোটরসাইকেলে তিনি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় পেছন থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাভার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য আকাশ আহম্মেদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন