News71.com
 Bangladesh
 05 Mar 20, 08:33 PM
 234           
 0
 05 Mar 20, 08:33 PM

করোনার কূপ্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা॥

করোনার কূপ্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা॥

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে দেড় শতাধিক মানুষ।ক্যালিফোর্নিয়ায় করোনা ভাইরাসে এক ব্যক্তির মৃত্যুর পরপরই পশ্চিমাঞ্চলীয় এ অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ৭১ বছর বয়সী ওই ব্যক্তি সেক্রেমেন্তোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া বাকি ১০ জনের মৃত্যু হয়েছিল ওয়াশিংটন অঙ্গরাজ্যে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটির পাশপাশি চলতি সপ্তাহে ফ্লোরিডাতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। টেক্সাস ও নেব্রাস্কায়ও ছড়িয়ে পড়েছে মরণঘাতী এ ভাইরাস। বুধবার (০৪ মার্চ) ক্যালিফোর্নিয়ায় একজন মারা গেলে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়। করোনা ভাইরাস আতঙ্কে নিউইয়র্কে বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত না হলেও দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্কিত প্রবাসীরা। নিউইয়র্কে করোনা ভাইরাসে নতুন করে আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন। এছাড়া ওয়াশিংটনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন