
নিউজ ডেস্কঃ পূর্ব লন্ডনের গ্যালিলয়ন্স রিট স্টেশনের কাছ থেকে শাহনুর আহমদ নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহনুর নিউহাম কাউন্সিলের একটি স্কুলের ছাত্র। সন্ত্রাসী হামলায় আহত এক বন্ধুকে দেখতে গিয়ে সে হত্যার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজে শাহনুরের মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে, ৩০ কিশোরকে বেসবল স্টিক নিয়ে ঘুরতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সোমবার বিকেলেই তাকে হত্যা করা হয়। এরইমধ্যে তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।