News71.com
 Bangladesh
 05 Mar 20, 06:03 PM
 117           
 0
 05 Mar 20, 06:03 PM

বঙ্গবন্ধুকে রাজাদের রাজা ও নেতাদের নেতা বললেন ড. সাজ্জাদ॥

বঙ্গবন্ধুকে রাজাদের রাজা ও নেতাদের নেতা বললেন ড. সাজ্জাদ॥

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাদের রাজা ও নেতাদের নেতা বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি গতকাল বুধবার (০৪ মার্চ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিসেফের সহযোগিতায় নিউট্রিশন অ্যান্ড ফুড সাইন্স বিভাগের উদ্যোগে ‘আয়োজিত লেসন লার্নড ডিসক্রিমিনেশন’ শীর্ষ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এমন আখ্যা দেন তিনি। ড. সাজ্জাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর বছর এটা। যিনি রাজাদের রাজা, নেতাদের নেতা। উচ্চ শিক্ষায় জোর দিতে তিনিই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, এখন আমাদের দেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এমন অবস্থানে পৌঁছেছে আমাদের দেশ। আমাদের উচ্চ শিক্ষার উন্নয়নে তিনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।তিনি আরও বলেন, নিউট্রিশন একটি দেশের উন্নয়নের জন্য চাবিকাঠি। আমাদের প্রধানমন্ত্রী হেলদি নেশনের কথা বলছেন। তিনি শুধুমাত্র উন্নত দেশের কথাই বলছেন না, তিনি হেলদি নেশনের কথা বলছেন। এক্ষেত্রে ইউনিসেফ এক যথাযথ উদ্যোগ নিয়েছে। অ্যাপলাইড এডুকেশন আমাদের উন্নতির জন্য অন্যতম নিয়ামক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন