News71.com
 Bangladesh
 05 Mar 20, 05:59 PM
 133           
 0
 05 Mar 20, 05:59 PM

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ১০টি কুকুর উপহার দিল ভারত॥  

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ১০টি কুকুর উপহার দিল ভারত॥   

নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।গতকাল বুধবার দুপুরে এ উপহার দেওয়া হয়। কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্রাপোল ক্যাম্পে এসে কুকুরগুলো হস্তান্তর করেন। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ডগস্কোয়ার্ট হস্তান্তর করা হয়। এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, এর আগে গত বছরের ৭ ডিসেম্বরও ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন