
নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার সন্দেহভাজন তানভীর রহমানের মামলা বাতিলের আবেদন এবং এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন শুনানি জন্য হাইকোর্ট বেঞ্চে এক নম্বর ক্রমিকে রয়েছে।বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত মামলাটি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এক নম্বর ক্রমিকে রয়েছে। রিপোর্টে নতুন কিছু নেই জানিয়ে হতাশা প্রকাশ করেছেন রুনির পরিবার। এতদিনেও খুনিদের চিহ্নিত করা গেল না কেন? এমন প্রশ্ন তুলেছেন আইনজ্ঞ শাহাদীন মালিক। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৮ বছর পর উচ্চ আদালতে লিখিত প্রতিবেদনে তদন্তকারী সংস্থা র্যাব জানায়, খুনের সঙ্গে দু’জন অজ্ঞাত ব্যক্তির জড়িত থাকার কথা। এ দু’জনের ডিএনএ থেকে মুখাবয়ব সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলেও জানানো হয়। গতকাল মঙ্গলবার সেই প্রতিবেদনের বিষয়ে খোঁজ নিতে উচ্চ আদালতে আসেন রুনির মা ও ভাই। পরে রুনির ভাই বলেন, র্যাবের প্রতিবেদনে নতুন কিছু উঠে না আসায় আশাহত তারা।