News71.com
 Bangladesh
 03 Mar 20, 11:05 PM
 89           
 0
 03 Mar 20, 11:05 PM

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ বিমানের সুইপার আটক॥  

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ বিমানের সুইপার আটক॥   

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপারকে আটক করেছে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। মঙ্গলবার (৩ মার্চ) সকালে মুসা মিয়া নামের এয়ারলাইন্সের সুইপার সোনাসহ বিমানবন্দরে আট নম্বর হ্যাঙ্গার গেট থেকে আটক করা হয়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ৬৫০ গ্রাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, আজ ভোর পাঁচটা ৫০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার মুসা মিয়া কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪টি সোনার বার নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। তাকে এভসেকের আনসার সদস্য শহীদ চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তল্লাশি করে তার কাছে সোনার বার পাওয়া যায়। তিনি আরও জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক মূসা মিয়াকে সোনার বারসহ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন