News71.com
 Bangladesh
 03 Mar 20, 11:04 PM
 76           
 0
 03 Mar 20, 11:04 PM

দেশি উদ্যোক্তাদের পণ্য নিয়ে কাল থেকে শুরু হচ্ছে এসএমই মেলা॥

দেশি উদ্যোক্তাদের পণ্য নিয়ে কাল থেকে শুরু হচ্ছে এসএমই মেলা॥

নিউজ ডেস্কঃ দেশি উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে এবারের ৮ম জাতীয় এসএমই মেলার আয়োজন করা হয়েছে। একটি স্টলেও বিদেশি পণ্য প্রদর্শন বা বিক্রি করা হবে না। আগামীকাল বুধবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯দিনের মেলাতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বল্প পুঁজির উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রর্দশন ও বিক্রি করা হবে। মেলায় পণ্য প্রদর্শনীর জন্য প্রায় ছয় মাস থেকে প্রস্তুতি নিয়েছে উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের বিভিন্ন সংগঠন থেকেও এসএমই মেলায় অংশ নিতে তাদের সদস্যদের সহযোগিতা করেছে।এ বিষয়ে বাংলাদেশ উইমেন এন্টারপ্রাইনার এসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) এর প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু বলেন, জাতীয় এসএমই মেলার মাধ্যমে সারা দেশের স্বল্প পুঁজির উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রচার ও প্রসারের সুযোগ রয়েছে। এসএমই মেলাতে তুলনামূলক কম দামে পণ্য পাওয়া যায়। এজন্য অনেক ব্যবসায়ী এখান থেকে পণ্য কিনে নিজের শো রুমে বিক্রি করে থাকে। প্রয়োজনে ব্যবসায়ীরা মেলার পরেও আরো অর্ডার দিয়ে থাকে। এভাবে এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন