News71.com
 Bangladesh
 03 Mar 20, 11:02 PM
 68           
 0
 03 Mar 20, 11:02 PM

হিলিতে চাঁদাবাজীর অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেফতার॥

হিলিতে চাঁদাবাজীর অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলিতে চাঁদাবাজির অভিযোগে বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এক এএসআইকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। সোমবার রাতে বগুড়া সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত এএসআই’র নাম শাহাদৎ হোসেন। তিনি রাজশাহীর বাগমারা গ্রামের আকরাম হোসেনের ছেলে ও ৪-এপিবিএন বগুড়ার এএসআই পদে কর্মরত আছেন। হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত রোববার (১ মার্চ) বিকেলে দিনাজপুর জেলার হাকিমপুর থানার চকচকা গ্রামের কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মুহাড়াপাড়া গ্রামের আরমান আলীকে আটক করেন। একপর্যায়ে তাকে মারপিট করে তার নিকট চাঁদা দাবি করে। পরে তাদের কথামতো আরমানের স্ত্রী তারামন বিবি আটককারীদের দেয়া বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠায়। টাকা পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা আরমান আলীকে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় সোমবার হাকিমপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী আরমান আলীর স্ত্রী। মামলার ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি টিম সোমবার রাতে বগুড়ায় অভিযান চালিয়ে ওই বিকাশ নাম্বারের মালিককে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে এএসআই শাহাদৎ হোসেনকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন