News71.com
 Bangladesh
 03 Mar 20, 10:58 PM
 86           
 0
 03 Mar 20, 10:58 PM

এখন মানুষ মশাকে ভয় পায়, আগামীতে মশা মানুষকে ভয় পাবে॥ দক্ষিনের নতুন মেয়র তাপস

এখন মানুষ মশাকে ভয় পায়, আগামীতে মশা মানুষকে ভয় পাবে॥ দক্ষিনের নতুন মেয়র তাপস

নিউজ ডেস্কঃ রাজধানীতে এরই মধ্যে মশার উপদ্রব শুরু হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, দায়িত্ব নেয়ার পর থেকেই মশা নিধনে কাজ শুরু করা হবে। তিনি বলেন, এখন মানুষ মশাকে ভয় পায়, আগামীতে মশা মানুষকে ভয় পাবে। রাজধানীর কামরাঙ্গীরচরে মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আপনারা জানেন এরই মাঝে দেশে মশার উপদ্রব শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমরা যখন দায়িত্ব নিবো, তখন প্রথম দিন থেকে মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। এভাবেই মশা নিধনে আমরা যথার্থ ব্যবস্থা নিবো। এখন মানুষ মশাকে ভয় পায়, আগামীতে মশা মানুষকে ভয় পাবে।এ সময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা মুজিববর্ষ পালন করে না, তাদের ক্ষমতায় দেখতে চায় না বাংলার মানুষ। তিনি বলেন, যারা মুজিববর্ষ পালন করবে না, বঙ্গবন্ধুর প্রতি যাদের শ্রদ্ধাবোধ নাই। তাদের সাথে কোন আপোষ নাই, তাদেরকে বাংলাদেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এই স্বাধীনতাবিরোধী শক্তিকে বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে আমরা দিবো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন