News71.com
 Bangladesh
 03 Mar 20, 02:24 PM
 100           
 0
 03 Mar 20, 02:24 PM

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত॥অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত॥অস্ত্র-গুলি উদ্ধার

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি মোহন আলী (৩৫) নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোহন আলী পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, সোমবার গভীর রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়। এ সময় তার নাম-পরিচয় জানা না গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে মোহন আলী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন