
নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো এলিভেটর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।রোববার (১ মার্চ) গাজীপুরের চন্দ্রায় ডাকও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে ওয়ালটনের হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেন অর্থমন্ত্রী। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত স্মার্টফোন রফতানি, ভারতে বিপুল পরিমাণ এসি রফতানি, অল ইন ওয়ান ওয়ালটন পিসি এবং ওয়ালটন টিভির নিজস্ব অপারেটিং সিস্টেম উদ্বোধন করেন তারা। এ সময় ওয়ালটনের কাছে ১০ লাখ মানুষের কর্মসংস্থান চেয়ে অর্থমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের প্রসারে সব ধরনের সহায়তা দেবে সরকার। বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে ওয়ালটনে।