News71.com
 Bangladesh
 02 Mar 20, 09:07 AM
 89           
 0
 02 Mar 20, 09:07 AM

শিবির-ছাত্রলীগ সংঘর্ষ।। গুলিবিদ্ধসহ আহত ৫

শিবির-ছাত্রলীগ সংঘর্ষ।।  গুলিবিদ্ধসহ আহত ৫

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহ্ পুর বাজারে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার (০১ মার্চ) রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  আহতরা হচ্ছেন- গুলিবিদ্ধ হাবিব, রনি, মনু, রায়হান, রাকিব। এর মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক।   আহতরা জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ ৮টার দিকে শিবিরের কয়েক জন এসে এলোপাতাড়ি গুলি করে। আতঙ্কগ্রস্ত হয়ে স্থানীয়রা দিগদ্বিক ছুটোছুটি করে। এর মধ্যে শিবিরের কয়েকজন দোকানে ঢুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন