News71.com
 Bangladesh
 01 Mar 20, 10:17 PM
 102           
 0
 01 Mar 20, 10:17 PM

সুবর্ণ এক্সপ্রেসে হঠাৎ আগুন।। অল্পের জন্য রক্ষা

সুবর্ণ এক্সপ্রেসে হঠাৎ আগুন।।  অল্পের জন্য রক্ষা

নিউজ ডেস্কঃ অল্পের জন্য বড় ধরনের আগুনের ঘটনা থেকে বেঁচে গেছে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। রোববার (০১ মার্চ) সকালে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ট্রেনটির একটি বগিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে এ তথ্য জানা যায়।ওই ট্রেনের যাত্রীরা জানান, রোববার সকাল ৯টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ ট্রেন লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করার সময় হঠাৎ একটি বগির নিচে আগুন দেখা যায়। এ সময় রেলকর্মী ও যাত্রীরা চিৎকার শুরু করলে চালক ট্রেন থামান। যাত্রীরা দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। আগুন লেগে যাওয়া বগিটিতে আনুমানিক ৬০ জন যাত্রী ছিলেন। পরে ওই বগির যাত্রীদের অন্য বগিগুলোতে ঠাসাঠাসি করে স্থানান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি একঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনের যাত্রী মো. আবদুল কাদের বলেন, অল্পের জন্য জীবনটা ফিরে পেলাম। আগুন ছড়িয়ে পড়লে হয়তো পুড়েই মরতে হতো। ট্রেন একজামিনারদের দায়িত্বে অবহেলার কারণেই আমরা আজ দুর্ঘটনার শিকার হয়েছি। লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন একজামিনার আক্তার হোসেন জানান, ট্রেনের চাকা ও স্প্রিংয়ে ঘষা লেগে হঠাৎ এ আগুনের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন