News71.com
 Bangladesh
 01 Mar 20, 07:44 PM
 102           
 0
 01 Mar 20, 07:44 PM

১৭ মার্চ ঢাকায় আসছেন মোদি।।

১৭ মার্চ ঢাকায় আসছেন মোদি।।

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ (মঙ্গলবার) সকালে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রোববার (০১ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসবেন ১৭ মার্চ সকালে। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। কারণ ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন