News71.com
 Bangladesh
 01 Mar 20, 07:42 PM
 117           
 0
 01 Mar 20, 07:42 PM

স্ত্রীর মাথার চুল কেটে দিল জুয়াড়ি স্বামী।। আটক ৪

স্ত্রীর মাথার চুল কেটে দিল জুয়াড়ি স্বামী।। আটক ৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর শহরের দপ্তরীপাড়ায় যৌতুকের টাকা দিতে না পারায় সোহাগী বেগম নামের এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছে স্বামী এবং পরিবারের সদস্যরা। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটার পর গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে স্বামী সহ ৪ জনকে গ্রেফতার করে। গৃহবধূর থানায় এজাহার করা অভিযোগে জানা যায়, গত ৩ বছর আগে শহরের দপ্তরীপাড়ায় হাফিজুল ইসলামের ছেলে জনী ইসলামে সুমনের সঙ্গে সোহাগীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ২ লাখ টাকাসহ মোটরসাইকেল দাবী করে। স্বামীর সংসারে কয়েক বছর ভালোই ছিলেন। আফরিন নামে তাদের ২ বছরের একটি মেয়ে সন্তান আছে। যৌতুকের প্রথম অবস্থায় ৩৫ হাজার টাকা দিলে পরে আর টাকা দিতে পারেনি। তার স্বামী সব সময় যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। সোহাগী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। শনিবার সকালে তার স্বামী জনী, শাশুড়ি জরিনা বেগম, শ্বশুর ও ননদ সুমি বেগম তাকে মারধর করে জোর করে মাথার চুল কেটে দেয়।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোজাফর হোসেন বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।এদিকে এলাকাবাসী জানিয়েছেন, সুমন আইপিএলসহ বিভিন্ন খেলার একজন জুয়াড়ি হিসেবে এলাকায় পরিচিত। দফায় দফায় টাকার প্রয়োজন হতো। এ কারনে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো। এলাকাবাসী ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন