News71.com
 Bangladesh
 01 Mar 20, 01:02 PM
 121           
 0
 01 Mar 20, 01:02 PM

মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা।।

মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা।।

নিউজ ডেস্কঃ মার্চের প্রথম প্রহরে জাতির জনকের জন্মশত বার্ষিকীকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে যুবলীগ। রোববার (০১ মার্চ) রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি ৩২ শে ফুল দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল। এসময় বেলুন উড়িয়ে স্বাগত জানানো হয় মুজিব জন্মশত বর্ষকে। পরে ধানমন্ডি ৩২ এর লেকে প্রদীপ ভাসানো হয়। এসময় যুবলীগের সভাপতি বলেন, এই প্রজন্ম খুবই ভাগ্যবান যে জাতির জনকের জন্মশত বর্ষ পালনের সুযোগ পেয়েছে। এসময় তিনি যুব সমাজকে মুজিব আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন