News71.com
 Bangladesh
 01 Mar 20, 12:08 PM
 95           
 0
 01 Mar 20, 12:08 PM

বিকাশ প্রতারক চক্রের মূল হোতা কামাল গ্রেফতার।।

বিকাশ প্রতারক চক্রের মূল হোতা কামাল গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ কুমিল্লায় সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের মূল হোতা কামাল আহম্মেদ নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)  রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল এবং অর্থ লেনদেনের কাজে ব্যবহৃত দুটি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র‌্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন