
নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদায় ছিনতাইকারীর খপ্পরে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম তারিনা বেগম লিপা (৩৮)। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। আর এ আঘাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ওই নারীর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।