News71.com
 Bangladesh
 01 Mar 20, 12:02 PM
 88           
 0
 01 Mar 20, 12:02 PM

সড়ক-ফেরি-সেতুতে অ্যাম্বুলেন্সে আর টোল লাগবে না।।

সড়ক-ফেরি-সেতুতে অ্যাম্বুলেন্সে আর টোল লাগবে না।।

নিউজ ডেস্কঃ মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে সড়ক, ফেরি ও সেতুতে আর কোনো টোল দিতে হবে না। রোববার (১ মার্চ) থেকে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি কার্যকর হচ্ছে। সরকারি ও বেসরকারি সকল ধরনের অ্যাম্বুলেন্স এই টোল মওকুফের আওতায় থাকবে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ১ মার্চ থেকে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছিল।এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হিসাবে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত অ্যাম্বুলেন্স ছিলো প্রায় ৬ হাজার ৪২৪টি। তবে নিবন্ধন ছাড়াও নগরীতে বেসরকারি অনেক অ্যাম্বুলেন্স চালু রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন