
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গির সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশে কোনো জঙ্গি বা আইএস নেই বলেও জানান মন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা কোন জঙ্গি হামলা নয়, কারণ আমাদের দেশে কোন আইএস কিংবা জঙ্গি নেই। এ ধরণের একটা ঘটনা ঘটলেই সেটাকে বিভিন্ন খাতে ঘুরানো অপচেস্টা করা হয়। এখানেই সেটাই করা হয়েছে।তিনি বলেন, আমরা সব সময়ই বলেছি, যে আমরা জঙ্গি মূল উৎপাটন করতে পারিনি, কিন্ত নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ষোলশহর এলাকায় পুলিশ বক্সে বিস্ফোরণে এক শিশু ও ২ পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দগ্ধ ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে একে নাশকতা বলে ধারণা করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।