
নিউজ ডেস্কঃ নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রেম সংক্রান্ত বিষয়ে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এ নিয়ে দফায় দফায় বৈঠকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরা বিষয়টি সমাধান করে দেন বলে জানা গেছে। ভুক্তভোগী ইমরান হোসেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (হরিপুর গ্রাম) যুবলীগের সভাপতি। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে থানায় ওসির কক্ষে এ মারধরের ঘটনা ঘটে।