News71.com
 Bangladesh
 25 Feb 20, 12:46 PM
 154           
 0
 25 Feb 20, 12:46 PM

করোনা সন্দেহ হলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে প্রবাসীরা ফোন দেবেন যে নম্বরে॥

করোনা সন্দেহ হলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে প্রবাসীরা ফোন দেবেন যে নম্বরে॥

নিউজ ডেস্কঃ করোনা সন্দেহ হলে এবং প্রবাসে ভাষাগত সমস্যায় পড়লে ওয়েবসাইটে দেওয়া আইইডিসিআর এর হটলাইন নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মহাখালিতে অবস্থিত রোগতত্ত্ব রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ আহ্বান জানান। তিনি বলেন, যদি ভাষাগত সমস্যার কারণে প্রবাসে কোনো বাংলাদেশি ডাক্তার বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন তবে আইইডিসিআরএ’র হটলাইনে ফোন করলে এখান থেকে দূতাবাসের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রতিদিনকার মতো সোমবারও নিয়মিত ব্রিফিং এ জানানো হয়, বাংলাদেশে কোনো করোনা আক্রান্ত রোগী নেই। তবে প্রবাসে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫ জন সিঙ্গাপুরে এবং একজন আরব আমিরাতে বসবাস করেন। তাদের সবার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বলে রোববারের মতো এদিনও উল্লেখ করেন মীরজাদী সেব্রিনা।

সংবাদ সম্মলনের শুরুতেই করোনা আক্রান্তের বৈশ্বিক চিত্র তুলে ধরে মীরজাদী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত ৭৮ হাজার ৮১১ জন। এদের মধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৭ হাজার ৪২ জন। অন্যদিকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘন্টায় নতুন রোগীর সংখ্যা এক হাজার ১৭ জন। এর মধ্যে শুধু চীনেই রয়েছেন ৬৫০ জন নতুন রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে আইইডিসিআর’এর হিসেব বলছে বিশ্বের ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯ বা করোনা ভাইরাস। সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৬ জন। আর এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে মৃতের সংখ্যা ২৪৪৫ জন। যার অধিকাংশই চীনা নাগরিক। বাংলাদেশে এখনও আক্রান্তের খবর না পাওয়া না গেলেও স্বাভাবিক সৌজন্যতার আদবকেতা অনুসরণের পরামর্শ দিয়েছেন মীরজাদী। বিশেষ করে হাঁচি কাশি দেবার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা, সাবান পানিতে হাত ধোয়া যে কোনো ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ বলে স্মরণ করিয়ে দেন মীরজাদী। উল্লেখ্য, আইইডিসিআর এর অফিশিয়াল ওয়েবসাইট এ মোট চারটি হটলাইন নম্বর রয়েছে।

মোবাইল নম্বরগুলো হলো:
+8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন