News71.com
 Bangladesh
 25 Feb 20, 11:26 AM
 157           
 0
 25 Feb 20, 11:26 AM

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করলেন প্রয়াত নায়ক সালমান শাহ’র মামা॥

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করলেন প্রয়াত নায়ক সালমান শাহ’র মামা॥

নিউজ ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সালমান শাহর পরিবার । গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সালমান শাহর মৃত্যুর ঘটনায় প্রতিবেদনটি তুলে ধরা হয়। এ প্রতিবেদন সালমান শাহর পরিবার প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন তার মামা আলমগীর কুমকুম। তিনি সাংবাদিকদের বলেন, পিবিআইয়ের কাছে আমার প্রশ্ন, তারা কি সালমান শাহর স্ত্রী সামিরার আপন মামি রুবি সুলতানার বক্তব্য নিয়েছে? পিবিআই কি রুবি সুলতানা পর্যন্ত পৌঁছাতে পেরেছে? তিনি বলেন, এ মামলার যে রাজসাক্ষী রুবি সুলতানা, তিনি সামিরার মামী।

তিনি তো বলেছেন সালমানকে হত্যা করা হয়েছে। তার ছেলেকে দিয়ে সামিরা পুটলি সরিয়েছে। ওই পুটলিতে কী ছিল? তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? তার পর্যন্ত কি পৌঁছানোর চেষ্টা করেছে পিবিআই? আমরা পুনঃতদন্ত চাইব। আলমগীর কুমকুম আরও বলেন, ময়নাতদন্তের জায়গায় সামিরার বাবা কেন আমার সঙ্গে গেল? আমাকে ওখানে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর কেন উনি দিলেন? কেন সালমানের মরদেহ যেখানে পাওয়া গেল, সে ফ্যানের একটা ব্লেডও বাঁকা হয়নি? এমন অনেক প্রশ্নের উত্তর মেলেনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে দেশীয় চলচ্চিত্র আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস, নিজস্বতার কারণে রাতারাতি তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন, যার অধিকাংশই ছিল সুপারহিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন