News71.com
 Bangladesh
 24 Feb 20, 06:08 PM
 72           
 0
 24 Feb 20, 06:08 PM

বাবার ফাঁসির দাবিতে আদালতে সন্তানরা॥

বাবার ফাঁসির দাবিতে আদালতে সন্তানরা॥

নিউজ ডেস্কঃ পারিবারিক কলহের জেরেই ছোট ছেলের হাত-পা বেঁধে স্ত্রী রোকসানাকে গলা কেটে হত্যা করে স্বামী জয়নাল। রোববার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানান তিনি। সকালে কুমিল্লার কান্দির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর শুনে সেখানে ছুটে যান তার চার সন্তান। এ সময় তারা মাতৃ হত্যার বিচার দাবি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম।

তিনি জানান, চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় চার সন্তান নিয়ে বসবাস করতেন রোকসানা-জয়নাল দম্পতি। বিয়ের পর থেকেই পারিবারিক অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকত। ঝগড়ার পর সালিশের মাধ্যমে বারবার তাদের এক করেন দিতেন আত্মীয়-স্বজনরা। ২০১৮ সালের ১ নভেম্বর ও তুমুল ঝগড়া হয় নিহত রোকসানা ও তার স্বামী জয়নালের মধ্যে। ঝগড়া করে রোকসানা পার্শ্ববর্তী বোনের বাসায় চলে যান। পরে বোন লাভলী ও তার স্বামী বুঝিয়ে তাকে আবার স্বামীর ঘরে পাঠায়। এরপর দুই জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী জয়নাল ছোট ছেলে হাত আর পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা একটি ছুরি দিয়ে গলা কেটে রোকসানাকে হত্যা করে তার জয়নাল। হত্যার পর থেকেই পলাতক থাকে সে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন