
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশেনের ১০ শতাংশ ও দক্ষিণের ১২ শতাংশ ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের বর্ষা পরবর্তী জরিপ রিপোর্টে। রোববার (২৩ ফেব্রুয়ারি) এ রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে আরও বলা হয়, উত্তরে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছে ১২, ১৬, ২৮, ৩১ নং ওয়ার্ড ও উত্তরা ৪ নম্বর সেক্টর। দক্ষিণে ৫, ৬, ১১, ১৬, ৩৬ ও ৪১ আছে এডিসের ঝুঁকিতে। এছাড়াও এতে জানানো হয়, এডিসের বংশবিস্তারের মূল উৎসের ৪০ শতাংশই নির্মাণাধীন ভবন। মোট ১০০টি এলাকার ১০০০টি বাড়ি ঘুরে এ রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।