News71.com
 Bangladesh
 23 Feb 20, 07:19 PM
 73           
 0
 23 Feb 20, 07:19 PM

শিশু সায়মাকে ধর্ষন করে হত্যা ॥ নিজেকে নির্দোষ দাবি করলেন আসামি হারুন

শিশু সায়মাকে ধর্ষন করে হত্যা ॥ নিজেকে নির্দোষ দাবি করলেন আসামি হারুন

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় একমাত্র আসামি হারুন অর রশিদ নিজেকে নির্দোষ দাবি করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নানের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় তিনি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন। আত্মপক্ষ সমর্থনে দেওয়া বক্তব্যে আসামি হারুন আদালতকে জানান, এই মামলায় সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তা সত্য নয়। এ ঘটনায় তার দেওয়া স্বীকারোক্তি ক্রসফায়ারের ভয় দেখিয়ে আদায় করা হয়েছে। আসামির আত্মপক্ষ সমর্থন শেষে আগামী ৫ মার্চ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন রেখেছেন আদালত। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন