News71.com
 Bangladesh
 23 Feb 20, 07:16 PM
 66           
 0
 23 Feb 20, 07:16 PM

রাজধানীর কুর্মিটোলায় বেপরোয়া প্রাইভেটকারচাপায় আহত ১৩॥

রাজধানীর কুর্মিটোলায় বেপরোয়া প্রাইভেটকারচাপায় আহত ১৩॥

নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বেপরোয়া একটি প্রাইভেটকারচাপায় ১৩ জন পথচারী আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। এতে ১৩ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোট ১৩ জনের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে বলেও জানান ওসি কাজী শাহান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন