News71.com
 Bangladesh
 22 Feb 20, 08:02 PM
 110           
 0
 22 Feb 20, 08:02 PM

নিজের বিয়ের কার্ড দিতে গিয়েই মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষিকার মৃত্যু॥  

নিজের বিয়ের কার্ড দিতে গিয়েই মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষিকার মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনার তাসলিমা আক্তার (২৩) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার চরক্লার্ক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের মৃত নূর রহমানের মেয়ে।তিনি নোয়াখালী সরকারি কলেজের পড়ালেখার পাশাপাশি উপজেলার দক্ষিণ পূর্ব চরলক্ষ্মী আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, আগামী বুধবার তাসলিমা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল মোটরসাইকেল করে নিজের বিয়ের কার্ড নিয়ে পাশের একটি স্কুলে দাওয়াত দেয়ার জন্য যাওয়ার পথে চৌরাস্তা এলাকায় একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন