News71.com
 Bangladesh
 21 Feb 20, 06:34 PM
 102           
 0
 21 Feb 20, 06:34 PM

ভাষা শহীদদের প্রতি বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন॥

ভাষা শহীদদের প্রতি বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন॥

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশের গণতন্ত্রকে ফিরেয়ে আনতে দলের নেতাকর্মীরা আজ শপথ নিয়েছেন। জামিন বেগম জিয়ার প্রাপ্য হলেও সরকার তাতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন