News71.com
 Bangladesh
 21 Feb 20, 11:02 AM
 118           
 0
 21 Feb 20, 11:02 AM

২১শের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত॥

২১শের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত॥

নিউজ ডেস্কঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনার এলাকা ছেড়ে গেলে রাত ১২টা ১৬মিনিটে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এরপর জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাতে ভালোবাসার ফুল, বাহুতে অমর একুশে ২০২০ ও গায়ে বর্ণমালা সম্বলিত জামা, কালো ব্যাজ বা কালো জামা পরে একুশের আবহে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শ্রদ্ধা নিবেদন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন