
নিউজ ডেস্কঃ ঢাকার চারপাশের নদী দখলমুক্তের বিশেষ অভিযানের অষ্টম দিনে তুরাগ পাড়ে আশুলিয়া অংশে উচ্ছেদ চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ধৌড় এলাকা থেকে অভিযান শুরু করে সংস্থাটি। এ সময় নদী তীর দখল করে বালু, পাথর, সিমেন্ট ও কয়লার ব্যবসা করার দায়ে পারটেক্স ও আকিজ গ্রুপের চারজনকে আটক করে উচ্ছেদকারীরা। এছাড়া, প্রতিষ্ঠান দুটির বিশাল অংশ কেটে দেয় সংস্থাটি। উচ্ছেদের অংশ হিসেবে নদীর জায়গা দখল করার দায়ে বিপুল পরিমাণ বালু, পাথর ও কয়লা নিলামে বিক্রি করে দেয়ার কথা রয়েছে। এ সময় নদীর জায়গা দখল করা দুই-একটি প্রতিষ্ঠানকে ভেঙে দেয়া অংশ নিজেদেরই সরিয়ে নিতে দেখা যায়।