
রাজধানীর ধানমন্ডি এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। সোমবার বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তিনি রেস্টুরেন্টগুলোর পরিচ্ছন্ন রান্নাঘর দেখে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেন। শান্তুনু চৌধুরী জানান, আজ (সোমবার) ধানমন্ডি এলাকার কয়েকটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
তার মধ্যে বিয়ে বাড়ি অন্যতম। বিয়ে বাড়ির রান্নাঘর অত্যন্ত পরিচ্ছন্ন এবং লেবেলিংসহ অধিকাংশ বিধি-বিধান তারা মেনে চলছে, যা প্রশংসনীয়। খাবারের মান ও পরিষস্কার পরিচ্ছন্নতার দিক থেকে বিয়ে বাড়ি এগিয়ে আছে বলে ও জানান কর্তৃপক্ষ। আগামীতেও খাবার প্রেমীদের সাস্থ্য ও মানের কথা চিন্তা করে কাজ করবে বিয়ে বাড়ি বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার আতিয়া রহমান পুষ্প।