News71.com
 Bangladesh
 17 Feb 20, 01:29 PM
 106           
 0
 17 Feb 20, 01:29 PM

ভারতের নির্বাচন কমিশনের চেয়েও বাংলাদেশের কমিশন অধিক ক্ষমতার অধিকারী॥মাহবুব তালুকদার  

ভারতের নির্বাচন কমিশনের চেয়েও বাংলাদেশের কমিশন অধিক ক্ষমতার অধিকারী॥মাহবুব তালুকদার   

নিউজ ডেস্কঃ গতকাল আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ে সদ্য যোগ দেওয়া উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীন সত্তা হিসেবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছে। সংবিধান নির্বাচন কমিশনকে যে অপরিমেয় ক্ষমতা দিয়েছে, পৃথিবীর খুব কম দেশের কমিশন এমনকি ভারতের নির্বাচন কমিশনও এমন ক্ষমতার অধিকারী নয়।” তিনি বলেন, “কিন্তু ক্ষমতা থাকলেই কেবল হবে না, ক্ষমতার প্রয়োগ না হলে সে ক্ষমতা অর্থহীন। বর্তমান নির্বাচন কমিশন তার ক্ষমতার কতটুকু প্রয়োগ করতে পেরেছে, তা সময়ই বিচার করতে পারবে।”নতুন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতির গণতন্ত্র ও মানবাধিকার অংশে বলা হয়েছে, “প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে।”

গণতন্ত্র ও নির্বাচন অভিন্ন সূত্রে গাঁথা বলেই একটি গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন এত গুরুত্বপূর্ণ। ‘ভোট’ দুই অক্ষরের একটি ছোট শব্দ হলেও এর পরিসর ও ব্যাপ্তি বহুবিস্তৃত ও ব্যাপক। আমরা কোনো অবস্থাতেই মানুষের ভোটাধিকার লঙ্ঘিত ভূলুণ্ঠিত হতে দিতে পারি না।তিনি আরও বলেন, “অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থাপনাকে আমি পাঁচটি ‘নি’ দিয়ে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি। নির্বাচনী ব্যবস্থাপনায় নিশ্চয়তা, নিরপেক্ষতা, নিরাপত্তা, নিয়মনীতি, ও নিয়ন্ত্রণ কমিশনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।”“আজ এই বিশেষ দিনে আমি একটি কথাই বিশেষভাবে বলতে চাই, আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন, নির্বাচন কমিশন সর্বদাই আপনাদের পাশে থাকবে,” নতুন কর্মকর্তাদের উদ্দেশে বলেন মাহবুব তালুকদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন